ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২


August 9, 2026 3:20 pm
Link Copied!


বগুড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু জন।

রবিবার (৯ আগস্ট) ছিলিমপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারের ওপরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া মহানগরীর ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ফ্লাইওভারে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে যায়। রবিবার সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে গিয়ে দুজন নিহত ও দুজন আহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ওসি হাফিজুর রহমান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html