ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১১ শিক্ষক পড়ালেন ৩ পরীক্ষার্থীকে, পাস করলো না কেউ


August 11, 2026 5:55 am
Link Copied!


জামালপুরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনও শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক থাকলেও এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।

শতভাগ অকৃতকার্য হওয়া তিন প্রতিষ্ঠান হলো—সরিষাবাড়ী উপজেলার ছাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় এবং বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদ্রাসা।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক কর্মরত। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মাত্র তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউই পাস করতে পারেনি। বিদ্যালয়টি এবারই প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

সরিষাবাড়ীর ছাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ও এমপিওভুক্ত। প্রতিষ্ঠানটিতে চারজন শিক্ষক রয়েছেন। এবার বিদ্যালয়টি থেকে ১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই অকৃতকার্য হয়েছে।

অপরদিকে বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ জন। তাদেরও কেউ পাস করতে পারেনি।

কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ের ফলাফলের বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, বিদ্যালয়টি থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করতে পারেনি। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক রয়েছেন।

সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর বলেন, ছাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। প্রতিষ্ঠানটি থেকে এবার ১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি।

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন, শতভাগ অকৃতকার্য হওয়া তিনটি প্রতিষ্ঠানই এমপিওভুক্ত এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যাও তুলনামূলক কম। সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার পরও কেন এমন ফল হলো, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে জবাবদিহি চাওয়া হবে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর জামালপুরের ৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩৯ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩০ হাজার ৭৮ জন, দাখিল ৫ হাজার ৩২১ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ৪ হাজার ২৭৩ জন।

এ বছর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫৫ দশমিক ৬০ শতাংশ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html