ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রিয় ছয় বই নিয়ে নতুন পডকাস্ট শুরু করছেন বারাক ওবামা

UttorbongoBD
August 11, 2026 6:40 pm
Link Copied!


সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রিয় বই নিয়ে নতুন পডকাস্ট শুরু করছেন। ‘এ গ্রেট বুক উইথ বারাক ওবামা’ নামের এই পডকাস্টে তিনি তার জীবন ও চিন্তাভাবনাকে প্রভাবিত করা ছয়টি বই নিয়ে আলোচনা করবেন।

ওবামার নির্বাচিত ছয়টি বই হলো টনি মরিসনের ‘সং অব সলোমন’, জন ল্য ক্যারের ‘টিঙ্কার টেইলর সোলজার স্পাই’, জেমস বল্ডউইনের ‘দ্য ফায়ার নেক্সট টাইম’, করম্যাক ম্যাকার্থির ‘অল দ্য প্রিটি হর্সেস’, মেরিলিন রবিনসনের ‘গিলিয়াড’ এবং রবার্ট পেন ওয়ারেনের ‘অল দ্য কিংস মেন’।

ওবামা বলেন, ভালো বই তাকে নিজের আত্মপরিচয় জানতে ও আত্মবিশ্বাসে সাহায্য করেছে। তার মতে, এই ছয়টি বই বহু বছর ধরে তার সঙ্গে আছে। প্রতিটি বই মানুষের অভিজ্ঞতা সম্পর্কে কিছু না কিছু শেখায়।

বই পড়ার প্রতি ওবামার আগ্রহ নতুন নয়। তিনি নিয়মিত তার পছন্দের বইয়ের তালিকা প্রকাশ করেন। গত জুলাইয়ে প্রকাশিত তার ২০২৬ সালের গ্রীষ্মকালীন তালিকায় ছিল তাইয়ারি জোন্সের ‘কিন’, জর্জ সন্ডার্সের ‘ভিজিল’, এলিজাবেথ স্ট্রাউটের ‘দ্য থিংস উই নেভার সে’, বেন লার্নারের ‘ট্রান্সক্রিপশন’ এবং কলসন হোয়াইটহেডের ‘কুল মেশিন’।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html