ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন শুরু

UttorbongoBD
August 12, 2026 12:25 am
Link Copied!


দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন।

সন্তানের সাফল্যের পেছনে থাকে বাবা-মায়ের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসার অনস্বীকার্য অবদান। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন দেশের হাজারো চা-দোকানি বাবা-মা। সেই সংগ্রামী চা-দোকানি বাবা-মা ও তাঁদের কৃতী সন্তানকে সম্মান জানাতে নাম্বার ওয়ান ব্র্যান্ড টানা তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা-২০২৬’।

এই উদ্যোগের আওতায় দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানসহ পুরো পরিবারকে সংবর্ধনা প্রদান করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন এককালীন শিক্ষা বৃত্তি, এইচএসসি অল সাবজেক্ট অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট এবং বিশেষ উপহার।

জিপিএ-৫ প্রাপ্ত আগ্রহী শিক্ষার্থীরা www.no1family.com ওয়েবসাইটে গিয়ে আগামী আগস্ট ২০ পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত কৃতী সন্তান এবং তাঁদের বাবা-মাকে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত দুই বছরেও এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বহু চা-দোকানি বাবা- মা ও তাঁদের মেধাবী সন্তানকে সম্মানিত করেছে নাম্বার ওয়ান। এ বছরের আয়োজনের মাধ্যমেও প্রান্তিক চা-দোকানি বাবা-মায়ের স্বপ্ন, ত্যাগ, পরিশ্রম ও সাফল্যকে সম্মান জানানোর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

যোগাযোগ: হুমায়ুন আহমেদ সিনিয়র ম্যানেজার, মিডিয়া রিলেশনস, পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html