ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায় জেনে নিন


August 13, 2026 12:50 pm
Link Copied!


ফ্রিজ খুলে খাবার বার করতে গিয়ে যদি প্রথমেই নাকে আসে অস্বস্তিকর গন্ধ, তা হলে খাবার সংরক্ষণের জায়গাটিই যেন বিরক্তির কারণ হয়ে ওঠে। রান্না করা খাবার, মাছ-মাংস, শাকসব্জি কিংবা বিভিন্ন সসের গন্ধ একসঙ্গে মিশে ফ্রিজের ভিতরে তৈরি করতে পারে এক ধরনের বোটকা আবহ। তার উপর কোনও খাবার পড়ে গিয়ে দীর্ঘক্ষণ পরিষ্কার না করলে সমস্যা আরও বাড়ে। তবে ফ্রিজের তাক পরিষ্কার রাখা এবং দুর্গন্ধের ঝুঁকি কমাতে ঘরোয়া একটি উপায় হিসেবে ব্যবহার করতে পারেন অ্যালুমিনিয়াম ফয়েল।

ফ্রিজের ভিতরে খাবার রাখার সময় অনেক সময়ই ঝোল, দুধ, সস বা অন্য কোনও তরল গড়িয়ে তাকের উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে সেখান থেকেই তৈরি হতে পারে দুর্গন্ধ। এই ঝামেলা কিছুটা কমাতে ফ্রিজের তাকের উপর অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে রাখতে পারেন।

তাকের মাপ অনুযায়ী ফয়েল কেটে বিছিয়ে রাখলে কোনও খাবার বা তরল সরাসরি তাকের গায়ে পড়বে না। কিছু পড়ে গেলে পুরো তাক ঘষে পরিষ্কার করার বদলে ফয়েলটি সরিয়ে নতুন শিট বিছিয়ে দেওয়া সহজ। ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজটিও তুলনামূলক সহজ হয়ে যায়।

তবে ফয়েল নিয়মিত বদলানো জরুরি। ফয়েলের উপর খাবার পড়ে থাকলে বা তা নোংরা হয়ে গেলে দীর্ঘদিন রেখে দিলে উল্টো জীবাণু ও দুর্গন্ধের সমস্যা তৈরি হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী ফয়েল খুলে ফেলে নতুন করে বিছিয়ে দিতে হবে।

গন্ধ ছড়ানো খাবারে ফয়েল ব্যবহার

মাছ, মাংস বা এমন কিছু খাবার রয়েছে, যেগুলির নিজস্ব গন্ধ বেশ তীব্র। এগুলি খোলা পাত্রে রাখলে সেই গন্ধ ফ্রিজের অন্য খাবারেও ছড়িয়ে পড়তে পারে। তাই খাবার সংরক্ষণের সময় বায়ুরোধী পাত্র ব্যবহার করাই সবচেয়ে ভালো। প্রয়োজনে পাত্র বা খাবার ভালোভাবে ঢেকে রাখতে ফয়েলও ব্যবহার করা যেতে পারে।

শুধু ফয়েলেই হবে না

অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করলে ফ্রিজের তাক পরিষ্কার রাখার কাজ সহজ হতে পারে, কিন্তু এটি ফ্রিজের দুর্গন্ধের স্থায়ী সমাধান নয়। ফ্রিজে কোনও খাবার নষ্ট হয়ে গেলে বা কোথাও তরল পড়ে থাকলে সেটি দ্রুত পরিষ্কার করতে হবে।

নির্দিষ্ট সময় অন্তর ফ্রিজের তাক, ড্রয়ার ও ভিতরের অংশ পরিষ্কার করাও জরুরি। নষ্ট বা মেয়াদ পেরিয়ে যাওয়া খাবার জমিয়ে রাখবেন না। মাছ-মাংসের মতো কাঁচা খাবারও আলাদা, ঢাকনাযুক্ত পাত্রে রাখুন।

বিশেষ করে আর্দ্র আবহাওয়ায় খাবার সংরক্ষণের ক্ষেত্রে আরও সতর্ক থাকা প্রয়োজন। তাই ফ্রিজে ফয়েল ব্যবহার করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার করা, খাবার ঠিক ভাবে ঢেকে রাখা এবং নষ্ট খাবার দ্রুত সরিয়ে ফেলা এই অভ্যাসগুলিই ফ্রিজকে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত রাখার মূল চাবিকাঠি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html