ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের অর্থায়নে কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপের চুক্তি

UttorbongoBD
August 14, 2026 7:30 am
Link Copied!


উচ্চশিক্ষার ব্যয় বহনে শিক্ষার্থীদের জন্য সহজ ও কাঠামোবদ্ধ অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও স্প্লিটপে বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় শিক্ষার্থীদের জন্য বিশেষ স্টুডেন্ট ফাইন্যান্সিং সুবিধা চালুর উদ্যোগ নেবে কমিউনিটি ব্যাংক।

এই অর্থায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা টিউশন ও ভর্তি ফি, হোস্টেল ও আবাসন ব্যয়, পরীক্ষার ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচ মেটানোর সুযোগ পাবেন।

প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে শিক্ষার্থী অর্থায়নকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে উদ্যোগটি আর্থিক অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ঋণ বিতরণ, ডিজিটাল উদ্ভাবন এবং মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের মাহমুদ পুলক উপস্থিত ছিলেন। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ অংশীদারিত্ব শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আর্থিক প্রতিবন্ধকতা কমানোর পাশাপাশি শিক্ষা অর্থায়নের সুযোগ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html