ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী ট্রাস্টের টাকা পাচ্ছেন আজ

UttorbongoBD
August 15, 2026 11:45 am
Link Copied!


দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে অর্থ বিতরণ শুরু হচ্ছে আজ শনিবার (১৫ আগস্ট)। দেশের ৬৪ জেলায় একযোগে এই অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার অবসর সুবিধা বোর্ডের ৭০ হাজার ১১৯ জন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ৫৩ হাজার ৪৭৭ জন অর্থ পাবেন।

এর আগে প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অর্থ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। পরে আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার করা হয়।

প্রায় ২ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ

এই অর্থ বিতরণে সরকার প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য প্রায় ৬০০ কোটি টাকা রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আটকে থাকায় তাদের দুর্ভোগ কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম ধাপে কত টাকা

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অবসর সুবিধা হিসেবে প্রথম ধাপে শিক্ষক-কর্মচারীরা প্রায় সাড়ে ৪ লাখ টাকা করে পাবেন। বাকি পাওনা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

অন্যদিকে, কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম ধাপে প্রায় ২ লাখ ৩৯ হাজার টাকা দেওয়া হবে। কারও অতিরিক্ত পাওনা থাকলে সেটিও পরবর্তী সময়ে পরিশোধ করা হবে।

তহবিলে অর্থের সীমাবদ্ধতার কারণে এবার পুরো পাওনা একসঙ্গে না দিয়ে বেশি সংখ্যক শিক্ষক-কর্মচারীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আংশিক অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাঁদা থেকে গড়ে উঠেছে তহবিল

শিক্ষক-কর্মচারীদের চাঁদা, ব্যাংকে জমা অর্থের সুদ এবং সরকারের থোক বরাদ্দসহ বিভিন্ন উৎস থেকে অবসর ও কল্যাণ তহবিলের অর্থ জোগান দেওয়া হয়। ২০১৯ সাল পর্যন্ত অবসর সুবিধার জন্য মূল বেতনের ৬ শতাংশ এবং কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ হারে চাঁদা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবসর সুবিধা বোর্ডে বিপুলসংখ্যক আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ফলে এবারের অর্থ বিতরণের পরও পর্যায়ক্রমে আরও আবেদন নিষ্পত্তি করতে হবে।

দীর্ঘ অপেক্ষার পর একসঙ্গে এত বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণকে বড় উদ্যোগ হিসেবে দেখছে শিক্ষা মন্ত্রণালয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html