ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৬৭ রানে পিছিয়ে, হাতে ৬ উইকেট: তবু জয়ের আশা অস্ট্রেলিয়ার 


August 15, 2026 6:00 pm
Link Copied!


ডারউইন টেস্টে তিন দিন ধরে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ২২৮ রানের বিশাল ঘাটতি, দ্বিতীয় ইনিংসেও ৬৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। তবু স্বাগতিকদের বিশ্বাস, ম্যাচ এখনও শেষ হয়ে যায়নি। অবিশ্বাস্য প্রত্যাবর্তন এখনও সম্ভব বলে মনে করছে তারা। 

তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্কোর ৪ উইকেটে ১৬১। ক্রিজে আছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। চতুর্থ দিনের শুরুতে তাদের ৩৯ রানের জুটি আরও বড় করতে হবে। তাহলেই কেবল বাংলাদেশকে চাপে ফেলার মতো অবস্থানে যেতে পারবে অস্ট্রেলিয়া। এদিন ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা জশ হ্যাজলউড বলেছেন, এখনও জয়ের সুযোগ রয়েছে তাদের। ম্যাচের পর বলেছেন, ‘ওই রানগুলো আমরা করে ফেলতে পারলে, আশা করি তখনও আমরা চার উইকেট হারানো অবস্থায় থাকবো এবং সেখান থেকে চাপ তৈরি করতে পারবো। উইকেট কীভাবে আচরণ করবে, সেটা নিশ্চিত করে বলা কঠিন। কারণ ডারউইনে আমরা টেস্ট ক্রিকেট খুব বেশি খেলিনি।’

ডারউইনের উইকেটে কিছুটা অসম বাউন্স দেখা গেছে বলেও জানান হ্যাজলউড, ‘উইকেটে একটু ওঠানামার লক্ষণ দেখা যাচ্ছে। আমরা যদি আগামীকাল অনেকটা সময় ব্যাট করতে পারি, এমনকি সম্ভব হলে পুরো দিন, তাহলে উইকেটে যদি এভাবে ওঠানামা থাকে, শেষ দিনে ১০ উইকেট নেওয়ার সুযোগ সবসময়ই থাকবে।’

সে কারণেই জয়ের সম্ভাবনা দেখছেন তিনি, ‘তাই জয় অবশ্যই আমাদের ভাবনায় আছে, আর সত্যি বলতে সবসময়ই থাকে। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়ার জন্য যা করার দরকার, সেটাই করবো।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html