ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৪২ স্বর্ণপদক জেতা আর্চারিতে শিগগিরই নির্বাচন


August 15, 2026 8:50 pm
Link Copied!


বাংলাদেশ আর্চারি ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হোটেল রিজেন্সিতে অনুষ্ঠিত সভায় ফেডারেশনের আসন্ন নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শুরুতে ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে বক্তব্য দেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান। বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ সাইদুজ্জামান তুহিন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আর্চারি ফেডারেশন ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তার বক্তব্যে আসন্ন নির্বাচন, দেশের আর্চারির সাফল্য এবং ক্রীড়াঙ্গনে শৃঙ্খলার বিষয় গুরুত্ব পায়।

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘সরকারি নির্দেশনা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নবগঠিত কমিটির উদ্যোগে সাধারণ সভা ডাকা হয়েছে।’

কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমান তিন মাসের টাইমফ্রেম খুবই সন্নিকটে রয়েছে। আজকের সভা থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হলে দ্রুততম সময়ের মধ্যে, আগামীকালই, নির্বাচন সম্পন্ন করার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে দেওয়া হবে।’

দেশের আর্চারির সাফল্যের কথাও তুলে ধরেন চপল। তিনি জানান, ২০০২ সালে এফিলিয়েশন পাওয়ার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আর্চারি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক ও এশিয়ান প্রতিযোগিতায় বাংলাদেশের অর্জন ৪২টি স্বর্ণপদক।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html