ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফুড ট্রাকে লুকানোর আগেই ফাঁকা বুলি বন্ধ করুন: ট্রাম্পকে ইরানের কটাক্ষ


August 16, 2026 9:20 am
Link Copied!


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করার পরামর্শ দিয়েছেন ইরানের পার্লামেন্টের এক শীর্ষ সদস্য। একইসঙ্গে ইরানের হত্যার হুমকির কারণে ট্রাম্পকে বিমানের বদলে ক্যাটারিং ট্রাকে করে সরিয়ে নেওয়ার খবর নিয়েও উপহাস করেছেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, হরমুজ প্রণালি নিয়ে অহেতুক ফাঁকা বুলি ছাড়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্টের উচিত নিজের নিরাপত্তা নিয়ে ভাবা; যাতে খাবার বহনের ট্রাকে গিয়ে তাকে লুকাতে না হয়।

মঙ্গলবার ট্রাম্প নিশ্চিত করেন, জুলাইয়ে আঙ্কারায় তাকে এয়ার ফোর্স ওয়ান থেকে গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল। সিক্রেট সার্ভিস ও মার্কিন সামরিক বাহিনী তাকে বিমান পরিবর্তনের পরামর্শ দেওয়ার পর এমনটি করা হয় বলে জানান তিনি।

এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html