ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সড়ক নির্মাণে দেরির দায় ট্রাম্পের ওপর চাপালেন বিজেপি নেতা


August 16, 2026 9:40 pm
Link Copied!


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির কারণে ভারতে মদ্যপান বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ তুলেছেন মহারাষ্ট্র বিজেপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুজয় ভিখে-পাতিল। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মহারাষ্ট্রের অহিলায়ানগর-মানমাদ সড়কের নির্মাণকাজে বিলম্বের পেছনেও রয়েছে ট্রাম্পের নীতি এবং বৈশ্বিক বিভিন্ন ঘটনাবলি।

রবিবার ভারতের মহারাষ্ট্রের অহিলায়ানগরে ওই সড়কের কাজ থমকে থাকা নিয়ে কথা বলতে গিয়ে সুজয় ভিখে-পাতিল বলেন, এই লোক (ট্রাম্প) রাতে একটা বলে, সকালে আরেকটা বলে, আর পরদিন সম্পূর্ণ অন্য কথা বলে। ট্রাম্প কখনও দাবি করেন যুদ্ধ শেষ, আবার পরদিনই ক্ষেপণাস্ত্র হামলার অবস্থান নেন। তার এই ঘনঘন অবস্থান পরিবর্তনের প্রভাব ভারতেও কিছু মানুষের ওপর পড়ছে। ট্রাম্পের এমন আচরণের কারণে সৃষ্ট বিভ্রান্তিতে পড়ে নির্দিষ্ট কিছু মানুষের মদ্যপানের পরিমাণ বেড়ে গেছে।

মহারাষ্ট্র সরকারের মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে-পাতিলের ছেলে সুজয় দাবি করেন, ট্রাম্পের যুদ্ধনীতির ফলে ভারতেও অদ্ভুত সব পরিণতি দেখা দিচ্ছে।

অহিলিয়ানগর-মানমাদ সড়ক নির্মাণ শেষ হতে দেরি হওয়ার পেছনে বৈশ্বিক ঘটনাবলির উদাহরণ টেনে এই বিজেপি নেতা বলেন, ইরানে হামলার কারণে অপরিশোধিত তেলের সরবরাহে প্রভাব পড়েছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণের সঙ্গে পেট্রোলিয়াম পণ্য জড়িত এবং এগুলো থেকে পাওয়া উপজাত বা বাই-প্রোডাক্ট দিয়েই রাস্তার জন্য প্রয়োজনীয় বিটুমিন তৈরি হয়।

সুজয় ভিখে-পাতিল অভিযোগ করেন, ফলে তেল সরবরাহ এবং উৎপাদনে ব্যাঘাত ঘটায় বিটুমিনের হজলভ্যতা কমে গেছে। এই সবকিছুর পেছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতি। এগুলো সবই একটার সঙ্গে অন্যটা যুক্ত। যারা বোঝে, তারা ঠিকই বুঝতে পারবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html