ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নস লিগে দারুণ জয়ে শুরু ঋতুপর্ণাদের 


August 17, 2026 11:25 pm
Link Copied!


এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে জয়ের স্বাদ পেলেন বাংলাদেশের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমারা। প্রিলিমিনারি রাউন্ডে তার দল এআওডেই পেয়েছে দারুণ জয়। 

মিয়ানমারের ইয়াংগুনে সোমবার ‘এফ’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরের আলবিরেক্স জুরোংকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এআওডেই। দলের জয়ে জোড়া গোল করেন উইন তুন। একটি করে গোল কাসাই ও লিন মিন্ট মো’র।  

এই ম্যাচে শুরুর একাদশে খেলেন ঋতুপর্ণা। দুটি সুযোগও পেয়েছিলেন কিন্তু কাজে লাগাতে পারেননি। দ্বাদশ মিনিটে হেড ফেরান হাজেল লিম এবং ২১তম মিনিটে তিনি বলের নাগাল পাওয়ার আগেই গোলকিপার ছুটে বেরিয়ে এসে ক্লিয়ার করেন। 

সব শেষে লিগে রাজশাহী স্টারসের হয়ে খেলেন ঋতুপর্ণা। বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটি এবারই প্রথম অংশ নিচ্ছে এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে। সোমবার তারা ইস্ট বেঙ্গলের বিপক্ষে ৪-০ গোলে হেরে শুরু করেছে। মিয়ানমারের দলে যোগ দেওয়ায় রাজশাহী স্টারসের হয়ে এবার আর খেলতে পারেননি রাঙামাটি থেকে উঠে আসা ফুটবলার।  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html