ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইউল্যাবে ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’

UttorbongoBD
August 19, 2026 12:05 am
Link Copied!


যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী (ফ্রিডম ২৫০) উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ইউল্যাবের ডি বিল্ডিংয়ের লবিতে প্রদর্শনীটির উদ্বোধন হয়। ইউল্যাব, যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা ও ইএমকে সেন্টার যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার পাবলিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার উদ্বোধনী বক্তব্য দেন। তিনি প্রদর্শনীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি ও প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য প্রফেসর সামসাদ মর্তূজা, পিএইচডি উপস্থিত ছিলেন। তিনি এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ তৈরির গুরুত্ব তুলে ধরেন।

এ সময় ইউল্যাবের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন অফিসের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা ও ইএমকে সেন্টারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রদর্শনীটি ১৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। এ সময় ইউল্যাবের শিক্ষার্থী, শিক্ষকসহ দর্শনার্থীরা প্রদর্শনীটি পরিদর্শনের সুযোগ পাবেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html