ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের মান্নাতে জোড়া সাপ, একটির খোঁজ নেই! 


August 19, 2026 2:20 pm
Link Copied!


মুম্বাইয়ের বান্দ্রায় বলিউডি তারকা শাহরুখ খানের প্রসাদতুল্য বাংলো ‘মান্নাত’-এ সংস্কার কাজ চলছে। বাড়ছে ফ্লোর। ঠিক এসময় সেখানে এক জোড়া সাপের দেখা মিলিছে। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাটি ঘটেছে নাগপঞ্চমীর দিন সোমবার সন্ধ্যায়। বাড়ির লনে দুটি সাপ দেখতে পেয়ে চমকে যান কর্মীরা। খবর পেয়ে সাপ উদ্ধারকারী দল সেখানে দীর্ঘ তল্লাশি চালায়। এরপর আট ফুট লম্বা একটি সাপ উদ্ধার করা গেলেও অন্যটির আর খোঁজ মেলেনি। 

ওই দিন রাত ৮টার দিকে এক সাপ উদ্ধারকারীর কাছে ফোন আসে মান্নাত থেকে।

তল্লাশির এক পর্যায়ে একটি সিঁড়ির নিচে লুকিয়ে থাকা সাপের সন্ধান মেলে। প্রায় আট ফুট লম্বা সাপটি ‘ইন্ডিয়ান র‍্যাট স্নেক’ প্রজাতির। এটি বিষধর নয়। বন দফতরের নিয়ম মেনে পরে প্রাকৃতিক পরিবেশে ছেড়েও দেওয়া হয় সাপটিকে। 

তবে দ্বিতীয় সাপটির খোঁজে অনেক রাত পর্যন্ত তল্লাশি চললেও সেটির খোঁজ আর মেলেনি। 

এদিকে আগেই সংস্কার কাজের জন্য নিজের বাসা ছেড়ে গেলো বছর প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ‘মান্নাত’ থেকে তিন কিলোমিটার দূরে ওই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছেন শাহরুখ। শহরের পালি হিল এলাকায় ৩৬ মাসের জন্য শাহরুখ প্রতি মাসে শাহরুখকে গুণতে হচ্ছে ২৪ লাখ রুপি। 

শুধু শাহরুখ নয় এর আগে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও সাপের দেখা মিলেছিল। সেখানেও সাপ উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। 

শাহরুখ এখন ব্যস্ত আছেন তার ‘কিং’ সিনেমা নিয়ে। যা মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে। শাহরুখের কন্যা সুহানা খানকেও দেখা যাবে এই সিনেমায়। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html