ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন


August 19, 2026 5:00 pm
Link Copied!


ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা নতুন পেশায় নাম লেখালেন। অভিনয়ের বাইরে আরও একটি অধ্যায় শুরু করলেন তিনি। গত তিন মাস তিনি সেখানেই ব্যস্ত সময় পার করছেন।

তম জানান, প্রায় তিন মাস দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে কাজ করছেন তিনি। নতুন এই পরিচয় ও কাজ বেশ উপভোগ করছেন অভিনেত্রী।

তার ভাষ্য, ‘নতুন সহকর্মী, নতুন পরিবেশ। নতুন বন্ধুও পেয়েছি। সব মিলিয়ে দারুণ কাটছে।’

ব্যাংকার তমা কি তবে অভিনয়ে অনিয়মিত হয়ে যাবেন?

এমন প্রশ্নে তিনি বলেন, ‘নতুন এই পেশার পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। এছাড়া অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আছি এবং থাকবো। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের ব্যাপারে খুবই আন্তরিক।’

গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তমার মাত্র একটি সিনেমা। কিন্তু সেই এক সিনেমা ‘দাগি’ দিয়েই দর্শক সমালোচকের নজর কাড়েন তিনি।

এরমধ্যে আবার নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান নায়িকা। আগস্টের শেষে শুরু করবেন ‘খলনায়ক’-এর শুটিং। এটি পরিচালনা করবেন ভিকি জাহেদ।

তমা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, ‘দাগি’ র পর এর চেয়ে সুন্দর গল্পে ফেরাটাই আমার জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আমার চরিত্রটিও বেশ মনে ধরেছে। বাকি সব প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারবে।’

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’-এ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তমা সময়ের সঙ্গে নিজেকে ভেঙেছেন, বদলেছেন অভিনয় ধরন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সাত নম্বর ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ ও সর্বশেষ ‘দাগি’তে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় সেই পরিবর্তনের প্রমাণ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html