ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসির সঙ্গে কী হয়েছিল বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের 


August 20, 2026 4:25 pm
Link Copied!


মেজর লিগ সকারে (এমএলএস) বৃহস্পতিবার ড্র করেছে ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। ম্যাচে লিওনেল মেসির গোলে ফেরা থেকে শুরু করে হাতাহাতি, লাল কার্ড ও বাদানুবাদের ঘটনা আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। 

সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের বিতণ্ডার দৃশ্যটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, লিওর চোখে চোখ রেখে কথা বলছেন ফিলাডেলফিয়ার এই তরুণ মিডফিল্ডার।

ম্যাচে ২-২ ব্যবধানে নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়ের শেষ দিকে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান লাল কার্ড দেখেন। ঘটনার শুরু কুইন সুলিভানের সঙ্গে মায়ামির ইয়ান ফ্রের ভুল-বোঝাবুঝি নিয়ে। ফ্রে তাকে ফাউল করেছেন মনে করে কুইন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপরই শুরু হয় বিতণ্ডা, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে রেফারি কাভান ও ব্রাইট উভয়কেই সরাসরি লাল কার্ড দেখান। পাশাপাশি কুইনকেও দেখান হলুদ কার্ড। সেই ঘটনার জের ধরেই মেসির সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা হয় কাভানের। যাওয়ার সময় কাভানের মাথার পেছনে চাপড় দিতে দেখা যায় মেসিকে। তবে তা বড় কোনো অপ্রীতিকর ঘটনায় রূপ নেয়নি, অল্পতেই মীমাংসা হয়ে যায়।

লাল কার্ডের কারণে ২২ আগস্ট ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে কাভান খেলতে পারবেন না। ১৮ বছর বয়স হলেই তার প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ২০২৬ মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের একাদশে নিয়মিত জায়গা করে নেওয়ার পাশাপাশি গোল ও অ্যাসিস্টেও অবদান রেখে চলছেন তিনি। এ বছর ফিলাডেলফিয়ার ১৮টি ম্যাচের ১১টিতেই একাদশে খেলেছেন কাভান।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html