ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নতুন দায়িত্বে তামিম


August 24, 2026 1:00 pm
Link Copied!


থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় নতুন দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। প্রথমবার অংশ নিয়েই বড় দায়িত্ব পেয়েছেন তিনি। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতিকে।

এশিয়ার ক্রিকেট নিয়ে এবারের সভায় বেশ কিছু সিদ্ধান্তও হয়। এসিসির সভাপতি পদে আগে শুধু এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশ— ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে বদল হতো। এখন থেকে এই তালিকায় যুক্ত করা হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও। নিয়ম অনুযায়ী আগামীতে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নেতৃত্বে দেখা যাবে তাদের।

এছাড়া সবার সম্মতিতে এসিসির নতুন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি। পাশাপাশি, আগামী মেয়াদের (২০২৬-২০২৮) জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন নির্বাহী বোর্ডের সদস্যও নির্বাচন করা হয়।

এশিয়ান ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি সভায় বলেন, এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার একটি মাধ্যম। আমাদের আজকের এসব সিদ্ধান্ত এশিয়ার ক্রিকেটকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html