ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পুরনো স্বৈরাচারী কায়দায়ই ফিরে যাচ্ছে সরকার: নাহিদ ইসলাম


August 24, 2026 1:30 pm
Link Copied!


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার পুরনো স্বৈরাচারী কায়দায় ফিরে যাচ্ছে। তারেক রহমানের আসলে কোনও পরিকল্পনা নেই। সরকারের ১৮০ দিনে অব্যবস্থাপনার চিত্র ফুটে ওঠেছে। ফ্যাসিবাদী কায়দায় দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সর্বত্র লুটপাট ও দলীয়করণ করছে। ১১ দলীয় ঐক্যের বিভাগীয় লং মার্চ থেকে সরকারকে কঠোর বার্তা দেওয়া হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ‘ব্যর্থতা’র চিত্র তুলে ধরতে দলের পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

নাহিদ বলেন, সরকারের ১৮০ দিনে জ্বালানি খাত বিপর্যস্ত। সিন্ডিকেট ভাঙার কথা বলে বরং দলীয় সিন্ডিকেট আরও শক্তিশালী করেছে। র‌্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিলেও ভিন্ন নামে করার কথা বলছে। সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক বসিয়েছে। আইনশৃঙ্খলার অবনতিসহ সব ক্ষেত্রেই এক ধরনের বিশৃঙ্খলা চলছে। তবে বিরোধী দল তাদের অবস্থান থেকে সরকারের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ শীর্ষ নেতারা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html