ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ

UttorbongoBD
August 24, 2026 5:50 pm
Link Copied!


২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়। তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের জন্য এ রুটিন প্রকাশ করে। এর আগে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।   

আগে ঘোঘিত সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু করার সিদ্ধান্ত ছিল। নতুন সময়সূচিতে পরীক্ষা শুরুর তারিখ পরিবর্তন করে ১৪ মার্চ করা হয়েছে।

১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। ১৫ এপ্রিল তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ২২ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই অংশের মধ্যে কোনও বিরতি থাকবে না।

পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। কোনও পরীক্ষার্থী শুধু নিবন্ধনপত্রে উল্লেখ থাকা বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবে। অন্য কোনও বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।

মোবাইল ফোন নিষিদ্ধ, অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রসচিব ছাড়া কোনও ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে পৃথকভাবে পাস করতে হবে। উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে পূরণ করতে হবে। কোনও অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে।

পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলো বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানাবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html