ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নারী উদ্যোক্তা ও কৃষি খাতে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন ডলার দিলো আইএফসি

UttorbongoBD
August 25, 2026 7:00 pm
Link Copied!


বাংলাদেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি (এমএসএমই) শিল্পের বিকাশে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা আইএফসি ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই অর্থায়ন করছে। এর আওতায় নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই অর্থায়ন ব্র্যাক ব্যাংকের জন্য আইএফসি থেকে পাওয়া চতুর্থ অর্থায়ন সুবিধা। এক বছর মেয়াদি এই ঋণসুবিধা দুবার নবায়নের সুযোগসহ সর্বোচ্চ তিন বছর ব্যবহার করা যাবে।

এই তহবিলের অন্তত ৫০ শতাংশ বা সমপরিমাণ স্থানীয় মুদ্রা নারী-নেতৃত্বাধীন এমএসএমই খাতে এবং ন্যূনতম ২৫ শতাংশ কৃষি খাতের এমএসএমইতে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে এই দুই খাতে ঋণের ঘাটতি কমানোর পাশাপাশি উদ্যোক্তাদের বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

আইএফসির ‘এমএসএমই ফাইন্যান্স প্ল্যাটফর্ম’-এর ‘এসএমই এনভেলাপ’-এর আওতায় এই বিনিয়োগ করা হচ্ছে। উদীয়মান বাজারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণের সুযোগ বাড়াতে এই প্ল্যাটফর্ম কাজ করে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, আইএফসির এই বিনিয়োগ ব্যাংকটির আর্থিক সক্ষমতা, সুশাসন এবং এমএসএমই ব্যাংকিংয়ে দীর্ঘদিনের নেতৃত্বের প্রতিফলন। এই অর্থায়ন নারী-নেতৃত্বাধীন উদ্যোগ ও কৃষি খাতের এমএসএমইকে সহায়তার সক্ষমতা আরও বাড়াবে।

আইএফসির বাংলাদেশ ও নেপালের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার উইলফ্রিড টামেগ্নন বলেন, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান চালিকাশক্তি এমএসএমই খাত। নারী-নেতৃত্বাধীন ও কৃষি খাতের প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সুযোগ বাড়লে তারা বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে আরও ভূমিকা রাখতে পারবে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, নতুন এই অর্থায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য, মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিসহ বৈদেশিক মুদ্রাভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমে গ্রাহকদের সহায়তা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html