ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাপানের আগে বাংলাদেশে এসে খেলবে ভুটান


August 25, 2026 7:15 pm
Link Copied!


আসন্ন ২০তম এশিয়ান গেমস সামনে রেখে বাংলাদেশ ও ভুটানের আর্চারদের মধ্যে দুই দিনব্যাপী প্রস্তুতিমূলক টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ ও ২৭ আগস্ট ২০২৬ টঙ্গীতেতে অনুষ্ঠিত হবে এই বিশেষ আয়োজন।

প্রস্তুতির অংশ হিসেবে ভুটান জাতীয় আর্চারি দল এই সফর করছে। ভুটানের দলটি মোট ১০ সদস্যের। যেখানে রয়েছেন ৬ জন পুরুষ, ১ জন নারী আর্চার এবং ১ জন করে পুরুষ, নারী কোচ ও ১ জন কর্মকর্তা।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আমন্ত্রণে ভুটান দলটি বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন। এ সফরের মূল লক্ষ্য হলো আসন্ন জাপানের গেমসের  আগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অভিজ্ঞতা অর্জন, নিজেদের প্রস্তুতি যাচাই এবং প্রতিযোগিতার চাপের মধ্যে নিজ নিজ পারফরম্যান্স মূল্যায়ন।

এছাড়া দুই দিনের ফ্রেন্ডলি ম্যাচে উভয় দেশের আর্চারদের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের দক্ষতা ও প্রস্তুতি যাচাই করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বড় আসরের আগে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html