ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


August 31, 2026 2:35 am
Link Copied!


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের ছোড়া ছররা গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক মো. তানজিলুর রহমান।

নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তবর্তী এলাকার শফিক মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার সকালে চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তের (১৯৭৪/৮ এস) নম্বর সীমান্ত পিলারের প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে সোহাগ মিয়া ও তার ভাই যান। সেখানে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে টাকা-পয়সা ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ভারতীয় চোরাকারবারিরা সোহাগ মিয়াকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিজিবির দাবি, নিহত সোহাগ মিয়ার পরিবারের কয়েকজন সদস্য স্থানীয়ভাবে চিহ্নিত ও দাগি চোরাকারবারি হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক মো. তানজিলুর রহমান বলেন, ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ছররা গুলির আঘাতে সোহাগ মিয়া নিহত হয়েছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html