ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জনবল নেবে এনজিও এফআইভিডিবি 


August 31, 2026 10:20 am
Link Copied!


বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির সামাজিক উন্নয়ন ও সমন্বিত আর্থিক সেবা (ক্ষুদ্রঋণ) কার্যক্রমে দুটি পদে জনবল নেওয়া হবে। পদ দুটিতে কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এ নিয়োগে বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৬।

কোন পদে কত বেতন

নিয়োগের একটি পদে প্রারম্ভিক সর্বসাকুল্যে বেতন ৪১ হাজার ৫২৫ টাকা। ছয় মাস পর নিয়মিত হলে বেতন বেড়ে দাঁড়াবে ৫০ হাজার ৩৮৫ টাকা। অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্য পদে যাতায়াত ও মোবাইল বিলসহ প্রারম্ভিক সর্বসাকুল্যে বেতন ২৬ হাজার ৭৫ টাকা। ছয় মাস পর নিয়মিত হলে এ বেতন হবে ৩০ হাজার ৭০০ টাকা। এ ক্ষেত্রেও অধিক অভিজ্ঞ প্রার্থীদের বেতন আলোচনা করে নির্ধারণ করা হবে।

প্রথম পদের যোগ্যতা ও দায়িত্ব

প্রথম পদের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীকে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে পারদর্শী হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। সংশ্লিষ্ট পদে বর্তমানে কর্মরত প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদনপত্রে বর্তমান কর্মরত প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় তার পক্ষে একজন জামিনদারকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে জামিনদার হতে হবে।

এ পদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে সমন্বিত আর্থিক সেবা কর্মসূচির (আইএফএসপি) আওতায় শাখা পরিচালনা ও সার্বিক কার্যক্রম তদারকি করা। পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলে দল গঠন এবং সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে।

দ্বিতীয় পদের যোগ্যতা ও দায়িত্ব

অন্য পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা স্নাতক ডিগ্রি। এ পদে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

এ পদেও সংশ্লিষ্ট কাজে বর্তমানে কর্মরত প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদনপত্রে বর্তমান কর্মরত প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। চূড়ান্ত নিয়োগের সময় নির্বাচিত প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে।

নিয়োগপ্রাপ্তদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে শ্রমজীবী নারী-পুরুষের দল গঠন, নিয়মিত সঞ্চয় কার্যক্রম পরিচালনা এবং ঋণ বিতরণ ও আদায় নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।

বয়সসীমা ও কর্মস্থল

আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৪০ বছর। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনও কর্মএলাকা বা শাখা অফিসে দায়িত্ব দেওয়া হতে পারে। ফলে দেশের সব জেলার যোগ্য প্রার্থীরা বিজ্ঞপ্তির শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন

আবেদন করতে প্রার্থীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের অনুলিপি প্রস্তুত করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপিও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রের খামের ওপর আবেদন করা পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এরপর আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে নির্বাহী পরিচালক, এফআইভিডিবি, খাদিমনগর, সিলেট বরাবর পাঠাতে হবে।

এফআইভিডিবির নিয়োগ বিজ্ঞপ্তি ২৮ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। আবেদন করার শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৬।

বিজ্ঞপ্তিটি দেখুন…

জনবল নেবে এনজিও এফআইভিডিবি 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html