ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শহীদ সানাউল্লাহ নূর বাবুর স্মৃতিচারণ, শহীদ বাবুর রাজনৈতিক সহযোদ্ধা মো: মোজাম্মেল হোক

UttorbongoBD
August 31, 2026 11:04 pm
Link Copied!

বনপাড়া প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হারোয়া এলাকায় শহীদ সানাউল্লাহ নূর বাবুর স্মরণে স্মৃতিচারণ ও রাজনৈতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহীদ সানাউল্লাহ নূর বাবুর রাজনৈতিক সহযোদ্ধা এবং বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক বাবু তাঁর স্মৃতিচারণ করেন।

সভায় মোজাম্মেল হক বাবু বলেন, শহীদ সানাউল্লাহ নূর বাবু ছিলেন একজন সাহসী ও ত্যাগী রাজনৈতিক কর্মী। রাজনৈতিক জীবনে তাঁর সঙ্গে দীর্ঘদিন কাজ করার স্মৃতিচারণ করে তিনি বলেন, বাবুর আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ডকে স্মরণীয় করে রাখতে তাঁর সহযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি বনপাড়া পৌর মেয়র নির্বাচনে শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী মহুয়া নূর কচি, সাবেক সদস্য, নাটোর জেলা বিএনপি—কে মেয়র নির্বাচিত করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোজাম্মেল হক বাবু বলেন, মহুয়া নূর কচিকে মেয়র নির্বাচিত করতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা নিয়ে তাঁর পাশে থাকার চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি বনপাড়া পৌরবাসী ও স্থানীয় জনগণের সহযোগিতা এবং পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে শহীদ সানাউল্লাহ নূর বাবু সংগ্রাম পরিষদ-এর কমিটি বাস্তবায়ন নিয়েও আলোচনা করা হয়। বনপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হারোয়া এলাকায় সংগঠনটির কমিটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সভায় বক্তারা শহীদ সানাউল্লাহ নূর বাবুর রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর স্মৃতি ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html