ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান


September 1, 2026 3:15 pm
Link Copied!


দুই টেস্টে টানা বড় ব্যবধানে হার। সিরিজও হাতছাড়া। এরপরই পাকিস্তান ক্রিকেটে নেমে এলো ঝড়। ইংল্যান্ডের বিপক্ষে একের পর এক ভরাডুবিতে বড় ধরনের পরিবর্তনের পথে হেঁটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রধান কোচ সরফরাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাত ক্রিকেটারকে টেস্ট দল থেকে বাদ দিয়ে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

হেডিংলেতে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হেরেছিল পাকিস্তান। এরপর লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হেরেছে। তাতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানের লিড নিয়েছে ইংল্যান্ড।

দুই ম্যাচের এমন হতাশাজনক পারফরম্যান্সে পাকিস্তান দলকে গত কয়েক দশকের সবচেয়ে দুর্বল দলগুলোর একটি বলেও আখ্যা দেওয়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তাই এজবাস্টনে আগামী মাসে হতে যাওয়া তৃতীয় টেস্টের আগেই বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সরফরাজের জায়গায় সাদা বলের দলের কোচ মাইক হেসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সফরের বোলিং কোচ উমর গুলের পরিবর্তে দায়িত্ব নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যাশলি নফকে।

কোচিং স্টাফে পরিবর্তনের পাশাপাশি দলেও আনা হয়েছে বড় রদবদল। বাদ পড়াদের তালিকায় রয়েছেন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান ও ওপেনার ইমাম-উল-হক। লর্ডস টেস্টের দুই ইনিংসেই চোটের কারণে ব্যাট করতে পারেননি ইমাম। তার কাফ মাসলের চোট রয়েছে।

দলে আর জায়গা হয়নি সালমান আলী আগারও। হেডিংলি টেস্টে নিয়মিত অধিনায়ক বাবর আজম চোটে থাকায় পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

সোমবার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, লর্ডস টেস্ট শেষ হওয়ার পর সাত ক্রিকেটারকে টেস্ট স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তারা হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী উসমান, আমির  জামাল, মোহাম্মদ আওয়াইজ জাফর ও খুররম শাহজাদ।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html