ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা


September 1, 2026 10:00 pm
Link Copied!


চোটের ধাক্কা কাটিয়ে আবারও ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন জসপ্রীত বুমরা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ভারতের তারকা এই পেসার। তবে বুমরাসহ আরও চার ক্রিকেটারের মাঠে নামা নির্ভর করছে ফিটনেস ছাড়পত্রের ওপর।

বুমরার সঙ্গে দলে ফিরেছেন নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ড সফরে চোট পাওয়ার পর তারাও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা সাঞ্জু স্যামসন, আরশদীপ সিং ও অক্ষর প্যাটেলও ফিরেছেন দলে। তবে চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা হার্দিক পান্ডিয়াকে ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি।

বাম হাঁটুর পুরোনো চোট আবার মাথাচাড়া দেওয়ায় জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি বুমরা। এবার আফগানিস্তান সিরিজ দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফেরার অপেক্ষায় ভারতের অন্যতম সেরা এই পেসার। তবে বিসিসিআই কোনো ঝুঁকি নিতে চাইছে না। তাই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল মাঠে নামতে পারবেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। তার সঙ্গে ব্যাটিং লাইনআপে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সাঞ্জু স্যামসন, ঈশান কিষান ও তিলক বার্মা।

আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি হবে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। তিন ম্যাচই অনুষ্ঠিত হবে দিল্লিতে। তবে সিরিজটির আনুষ্ঠানিক আয়োজক আফগানিস্তান।

আফগানিস্তান সিরিজে ভারতের স্কোয়াড

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সাঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক বার্মা, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরা, আরশদীপ সিং, হর্ষিত রানা।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html