ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমকে দেওয়া সেই কোচেই আস্থা মিশরের


September 2, 2026 11:40 am
Link Copied!


উত্তর আমেরিকা বিশ্বকাপে সাফল্যের পুরস্কার পেলেন মিশরের কোচ হোসাম হাসান। জাতীয় দলের কোচের সঙ্গে চুক্তি নবায়ন করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত মিশরের ডাগআউটে থাকবেন ৬০ বছর বয়সী এই কোচ।

২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই হাসানের অধীনে ঘুরে দাঁড়িয়েছে মিশর। সবশেষ ২০২৬ ফিফা বিশ্বকাপে তিনি দলকে নিয়ে গেছেন শেষ ষোলোতে। হাসানের অধীনেই নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো জয়ের স্বাদও পেয়েছে মিশর।

তবে শেষ ষোলোতে থেমেছে তাদের দৌড়। আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় মিশরকে। পরে টুর্নামেন্টের ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

বিশ্বকাপের আগেও হাসানের সাফল্যের কমতি ছিল না। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে মিশরকে তুলেছিলেন সেমি-ফাইনালে। ধারাবাহিক উন্নতির ফল হিসেবেই এবার দীর্ঘমেয়াদি চুক্তি পেলেন সাবেক এই মিশরীয় তারকা।

মজার ব্যাপার, ফেব্রুয়ারি ২০২৬ থেকেই আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই দায়িত্ব পালন করছিলেন হাসান। গত জুনে নিজেই জানিয়েছিলেন সেই কথা। এবার অবশ্য সব অনিশ্চয়তার অবসান– ২০৩০ পর্যন্ত তার ভবিষ্যৎ নিশ্চিত।

সামনে আবার বড় পরীক্ষা। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে ২৫ সেপ্টেম্বর অ্যাঙ্গোলার মুখোমুখি হবে মিশর। চার দিন পর প্রতিপক্ষ দক্ষিণ সুদান। নতুন চ্যালেঞ্জ কোচের সামনে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html