ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসির পর এবার অবসরের ঘোষণা দিলেন রুডিগার


September 2, 2026 1:00 pm
Link Copied!


আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণার ঠিক একদিন পরই একই পথে হাঁটলেন আন্তোনিও রুডিগার। ২০২৬ ফিফা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই জার্মান ডিফেন্ডার। তরুণদের সুযোগ করে দিতেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

মঙ্গলবার এক বিবৃতিতে নিজের এই সিদ্ধান্তের কথা জানান রুডিগার। তিনি বলেন, “বেশ কিছুদিন চিন্তাভাবনা করার পর আমার মনে হয়েছে, জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ইতি টানার এবং তরুণ প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সঠিক সময়।” 

২০১৪ সালে জার্মানির হয়ে অভিষেকের পর থেকে জাতীয় দলের জার্সিতে ৮৬টি ম্যাচ খেলেছেন রুডিগার। বড় কোনও শিরোপা জিততে না পারার আক্ষেপ থাকলেও এই দীর্ঘ পথচলাকে নিজের ক্যারিয়ারের বিশেষ এক অধ্যায় হিসেবেই দেখছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আবেগঘন পোস্টে এই ডিফেন্ডার লেখেন, “২০১৪ সালে যখন প্রথম ডিএফবি (জার্মানি) জার্সি গায়ে জড়িয়েছিলাম, তখন স্বপ্নেও ভাবিনি যে দেশের হয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবো। যদিও গত কয়েকটি টুর্নামেন্টে আমরা বড় কোনো শিরোপা ছুঁয়ে দেখতে পারিনি এবং কিছু যন্ত্রণাদায়ক হারের স্বাদ পেতে হয়েছে, তারপরও এই সময়টা আমার জন্য অবিশ্বাস্যরকমের বিশেষ একটি অধ্যায়— যা আজীবন আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।” 

জাতীয় দলে নিজের এই যাত্রায় পাশে থাকার জন্য সতীর্থ, কোচ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুডিগার। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এখন থেকে কেবল ক্লাব ফুটবলেই নিজের পুরো মনোযোগ ধরে রাখতে চান তিনি।

বিদায়ী বার্তায় রুডিগার আরও বলেন, “আমার জন্য এখন নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যেখানে আমি পুরোপুরিভাবে আমার ক্লাবের দিকেই মনোযোগ দেবো। আমার এই যাত্রায় সঙ্গী হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।” 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html