ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হোমারের ‘ওডিসি’ আবার অনুবাদ করছেন উইলসন, এবার চার গুণ বেশি টীকা

UttorbongoBD
September 3, 2026 6:55 pm
Link Copied!


হোমারের মহাকাব্য ‘ওডিসি’ নতুন করে শুরু থেকে অনুবাদ করছেন এমিলি উইলসন। ২০১৭ সালে প্রকাশিত তার বহুল প্রশংসিত ইংরেজি অনুবাদের এক দশক পূর্ণ হওয়ার আগেই তিনি সম্পূর্ণ নতুন অনুবাদে হাত দিয়েছেন।

উইলসন জানিয়েছেন, এটি আগের অনুবাদের সংশোধিত সংস্করণ নয়। তিনি ‘ওডিসি’ শুরু থেকে নতুন করে অনুবাদ করছেন। বর্তমানে কাজটির প্রায় অর্ধেক শেষ হয়েছে।
নতুন অনুবাদে তার সাম্প্রতিক ‘ইলিয়াড’ অনুবাদের পদ্ধতির কাছাকাছি থাকার চেষ্টা করবেন উইলসন। মূল গ্রিক পাঠের তুলনায় কিছুটা বেশি পঙ্‌ক্তি ব্যবহার করা হবে। এতে বাক্যের দৈর্ঘ্য ও গতি আরও বৈচিত্র্যময় হবে।

উইলসনের ২০১৭ সালের ‘ওডিসি’ অনুবাদ ব্যাপক প্রশংসা পেয়েছিল। হোমারের প্রায় তিন হাজার বছরের পুরোনো মহাকাব্যকে আধুনিক ও সহজবোধ্য ভাষায় পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার অনুবাদ বিশেষভাবে আলোচিত হয়। বেস্টসেলারও হয়েছিল।

সম্প্রতি ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ চলচ্চিত্র নিয়ে কঠোর সমালোচনা করে আলোচনায় আসেন উইলসন। তিনি চলচ্চিত্রটির চিত্রনাট্যকে ‘অত্যন্ত খারাপ’ বলে মন্তব্য করেছিলেন। তবে নতুন করে অনুবাদের সিদ্ধান্ত চলচ্চিত্রটি নিয়ে বিতর্কের আগেই নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

নতুন অনুবাদে উইলসন আগের সংস্করণের কিছু শব্দচয়নও পরিবর্তন করবেন। তার মতে, আগের অনুবাদে তিনি ‘স্লেভ’ শব্দটি বেশি ব্যবহার করেছিলেন। কিন্তু মহাকাব্যে বিভিন্ন ধরনের দাসত্বের যে চিত্র রয়েছে, তা বোঝাতে আরও নির্দিষ্ট শব্দ ব্যবহার করা সম্ভব।

নতুন সংস্করণে তার গবেষণাধর্মী টীকাও অনেক বাড়বে। উইলসন জানিয়েছেন, আগের তুলনায় প্রায় চার গুণ বেশি টীকা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নিজের অনুবাদ নতুন করে করার ঘটনা অস্বাভাবিক হলেও এর নজির রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও তুলনামূলক সমালোচনার অধ্যাপক ম্যাথিউ রেনল্ডস বলেছেন, সাহিত্য অনুবাদ মূলত একটি চলমান অনুসন্ধান ও পুনর্নির্মাণের প্রক্রিয়া। অনুবাদকরা তাই অনেক সময় নিজেদের আগের অনুবাদেও ফিরে আসেন।

এমিলি উইলসনের নতুন ‘ওডিসি’ কবে প্রকাশিত হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html