ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’

UttorbongoBD
September 4, 2026 7:30 am
Link Copied!


প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সম্পর্কে দ্রুত তথ্য ও দিকনির্দেশনা দিতে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ‘কল সেন্টার’ চালু করেছে।

১ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এ কল সেন্টারের মাধ্যমে নিউ ইয়র্কসহ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা বিভিন্ন কনস্যুলার সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা নিতে পারবেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কনস্যুলেট জানায়, কল সেন্টার পরিচালনায় একদল তরুণকে সম্পৃক্ত করা হয়েছে। তারা প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেবেন।

কল সেন্টারে যোগাযোগের নম্বর ৮৪৪-৮৬১-১৯৭১ ও ২১২-৫৯৯-৬৭৬৭।

শনিবার ও রবিবারসহ সপ্তাহের প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কল সেন্টারটি চালু থাকবে। তাৎক্ষণিকভাবে সংযোগ স্থাপন সম্ভব না হলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন। পরে সংশ্লিষ্ট এজেন্ট বার্তা পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে তাদের সঙ্গে যোগাযোগ করবেন।

কনস্যুলার সেবা সহজীকরণ ও তথ্য আদান-প্রদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কনস্যুলেট।

নিউ ইয়র্ক কনস্যুলেট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও কার্যকর ও সময়োপযোগী করতে কল সেন্টারটি ভূমিকা রাখবে বলে আশা করছে কনস্যুলেট জেনারেল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html