ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি


September 5, 2026 12:55 pm
Link Copied!


নেপালের আপার ত্রিশূলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া দুইজনকে জীবিত উদ্ধারের পর সেখানে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। একইসঙ্গে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুড়ঙ্গের সব অংশে তল্লাশি চালিয়েও আর কোনও জীবিত বা মৃত ব্যক্তির সন্ধান পাননি উদ্ধারকারীরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) একটি সাত সদস্যের বিশেষ উদ্ধারকারী দল সুড়ঙ্গটিতে প্রবেশ করে। এপিএফের কলাপ্সড স্ট্রাকচার সার্চ অ্যান্ড রেসকিউ (সিএসএসআর) ইউনিটের ওই দলের নেতৃত্বে ছিলেন হেড কনস্টেবল পবন বাহাদুর তামাং। নেপালি সেনাবাহিনীর একটি দলও উদ্ধার অভিযানে অংশ নেয়।

এপিএফ সদস্য অম্বর মহাত কান্টিপুরকে বলেন, সাত সদস্যের দলটি সুড়ঙ্গের সব অংশে পৌঁছাতে সক্ষম হয়। সেখানে জীবিত উদ্ধার হওয়া দুইজন ছাড়া আরও একজনের মরদেহ পাওয়া গেছে।

তিনি বলেন, প্রকল্পের প্রতিটি অংশ কাদা ও মাটিতে চাপা পড়েছে। কোথাও কোথাও পাথরও জমে আছে। উদ্ধারকারীরা হামাগুড়ি দিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিট ভেতরে এগিয়ে যান। যে অংশেই তল্লাশি চালিয়েছেন, সেখানেই কাদা, মাটি ও পলির স্তর পেয়েছেন তারা।

মহাত আরও জানান, পানির প্রবল চাপের কারণে সুড়ঙ্গের ওপরের কিছু কংক্রিটের স্ল্যাবও ধসে পড়েছে।

তার ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের ভবনের পাশ থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে ভেতরে তল্লাশির সময় আর কোনও মানুষের কণ্ঠস্বর শোনা যায়নি।

জীবিত উদ্ধার হওয়া সঞ্জয় সাহ জানান, তিনি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ছিলেন এবং অন্যরা বের হয়ে যাওয়ার সময় তিনি সেখান থেকে বের হতে পারেননি। বর্তমানে কাঠমান্ডুর আর্মি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এপিএফের মুখপাত্র নেত্র বাহাদুর কার্কিও নিশ্চিত করেছেন, উদ্ধারকারী দল সুড়ঙ্গের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছেছিল। তিনি বলেন, সেখানে শুধু একটি তলা বাকি ছিল, যেখানে একটি মরদেহ পাওয়া গেছে। এর বাইরে আর কিছু পাওয়া যায়নি।

নেপালি সেনাবাহিনীর এক কর্মকর্তাও জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতরে আর কোনও ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

আপার ত্রিশূলী জলবিদ্যুৎকেন্দ্রের প্রধান আভাস ওঝা বলেন, সেনাবাহিনী ও এপিএফের দল আর কাউকে খুঁজে না পাওয়ায় তিনি উদ্ধার অভিযান বন্ধ করার প্রস্তাব দিয়েছেন।

তবে সম্ভাব্য স্থানগুলোতে নিজেদের কর্মীদের নিয়ে আবারও তল্লাশি চালানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বন্যায় ক্ষতিগ্রস্ত একাধিক জলবিদ্যুৎ প্রকল্প

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আপার ত্রিশূলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পে ৪২ জন কর্মী কাজ করছিলেন। এ ছাড়া আপার ত্রিশূলি-১ প্রকল্পে ৫৫৭ জন, আপার ত্রিশূলি-৩বি প্রকল্পে ১৯১ জন এবং রাসুওয়াগাধি প্রকল্পে ৯৩ জন কর্মী ছিলেন।

গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীর ভয়াবহ বন্যায় এসব জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পানির সঙ্গে আসা কাদা ও ধ্বংসাবশেষে প্রকল্পগুলোর সুড়ঙ্গগুলোও ঢেকে যায়।

উদ্ধারকারী দল আপার ত্রিশূলি-৩এ সুড়ঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত তল্লাশি চালানোর পর আর কোনও জীবিত বা মৃত ব্যক্তির সন্ধান না পাওয়ায় সেখানে বড় ধরনের উদ্ধার অভিযান আপাতত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html