ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

 নারী গল্পকারদের নিয়ে ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের আয়োজন

UttorbongoBD
September 6, 2026 4:00 pm
Link Copied!


চট্টগ্রামের নারী কথাসাহিত্যিকদের সৃজনশীল অবদান ও বাংলা গল্পের জগতে তাদের ভূমিকা নিয়ে ‘গল্পের ভুবনে চট্টগ্রামের নারী’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গল্পকার ফোরাম চট্টগ্রামের আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর নন্দনকানন এলাকার ফুলকি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কথাসাহিত্যিক ও বাংলাভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা ‘গল্পকার’-এর সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাশিল্পী ও ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের সভাপতি আনোয়ারা আলম।

আলোচক হিসেবে বক্তব্য দেন কথাশিল্পী মোহীত উল আলম, কথাশিল্পী বিশ্বজিৎ চৌধুরী, গবেষক উদিতি দাশ, কথাশিল্পী তহুরীন সবুর ডালিয়া এবং কথাশিল্পী মহি মুহাম্মদ। বক্তারা চট্টগ্রামের নারী কথাসাহিত্যিকদের সাহিত্যচর্চা, সৃজনশীল অবদান এবং গল্পের জগতে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে নির্বাচিত গল্পকার হিসেবে বিচিত্রা সেন, রুনা তাসমিনা, মোহছেনা ঝর্ণা, সাজিয়া আফরিন ও নুরনাহার নিপার গল্প নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিশেষ সম্মাননা জানানো হয় এলিজাবেথ আরিফা মুবাশ্‌শিরাকে। তাকে ফুলেল শুভেচ্ছা জানান ‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের ট্রেজারার ও কথাসাহিত্যিক সুবাস সর্ববিদ্যা।

আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি সংগীত পরিবেশনাও অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথি ও শ্রোতারা আয়োজনের ব্যবস্থাপনা এবং আলোচনার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

‘গল্পকার’ ফোরাম চট্টগ্রামের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html