ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ

UttorbongoBD
September 8, 2026 4:15 am
Link Copied!


দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করতে নারায়ণগঞ্জের কাঁচপুর ও ভোলার ইলিশার মধ্যে চালু হওয়া ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে।

মঙ্গলবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জের কাঁচপুর ফেরিঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালিত এ ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এ তথ্য জানান।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ভোলার ইলিশা ও নারায়ণগঞ্জের কাঁচপুরের মধ্যে গত ২৭ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। এ রুটে সংস্থাটির ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি চলাচল করছে। প্রতিদিন উভয় প্রান্ত থেকে একটি করে ফেরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এক ট্রিপে কাঁচপুর-ইলিশা রুটে সময় লাগে প্রায় আট ঘণ্টা।

নতুন এই ফেরি সার্ভিস চালুর ফলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে বলে আশা করছে সরকার। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী, পণ্য পরিবহনকারী ও ট্রাকচালকদের জন্য এ রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

দ্বীপ ও দ্বীপাঞ্চলের মানুষের যোগাযোগ সহজ করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণেও এ ফেরি সার্ভিস ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বিআইডব্লিউটিসি বর্তমানে সাতটি অভ্যন্তরীণ রুটে ফেরি সার্ভিস পরিচালনা করছে। এর বাইরে ২০২৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপের গুপ্তছড়া এবং ২০২৬ সালে হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা রুটে উপকূলীয় ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি যোগাযোগ চালুর ফলে ভোলার মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে। একইসঙ্গে পণ্য ও যাত্রী পরিবহন বাড়ায় বিআইডব্লিউটিসির রাজস্ব আয়ও বাড়তে পারে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html