ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ


September 8, 2026 11:50 am
Link Copied!


বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাজের তদারকি ও নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সোমবার (৮ সেপ্টেম্বর) হিউম্যান রাইটস কাউন্সিলের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া হালনাগাদ বক্তব্যে এই কথা জানান।

অধিবেশনে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর নজরদারির জন্য আমরা একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠানের আহ্বান জানিয়ে আসছি।

তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা ও আইন প্রয়োগের ক্ষেত্রে সামরিক ভাবধারা বা মনোভাব মোকাবিলার লক্ষ্যে তার সংস্থা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে। জাতীয় নিরাপত্তার নামে যা করা হয়, তা নিয়ে অনেক দেশই অস্বস্তিতে থাকে উল্লেখ করে তুর্ক বলেন, এই ধরনের পুরোনো পদ্ধতি সরকারের জন্য গলায় ঝুলে থাকা বোঝা হয়ে উঠতে পারে।

উল্লেখ্য ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ভলকার তুর্ক বাংলাদেশ সফর করেন। সে সময় তিনি নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার নিশ্চিতকরণ এবং অতীতে দমন-পীড়নের শিকার হওয়া ব্যক্তিদের বিচারিক ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আলোচনা করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সেই অভ্যুত্থানে অংশ নেওয়া বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২৫ সালের জুলাইয়ে তুর্ক বলেছিলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাময়ের পথে বাংলাদেশকে সহায়তা করতে তার দফতর অঙ্গীকারবদ্ধ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html