ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক


September 8, 2026 9:25 pm
Link Copied!


রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই ইউক্রেনের খারকিভ শহরের একটি বক্সিং ক্লাবে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন হলিউড তারকা ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে নক্স।

সোমবার (৭ সেপ্টেম্বর) ইউক্রেনের বক্সিং ফেডারেশন ও ক্লাব কর্তৃপক্ষ জোলির এই সফরের কথা জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, খারকিভের স্পাদকোয়েমেটস বক্সিং ক্লাবে অ্যাথলেটদের সঙ্গে কথা বলছেন জোলি ও তার ছেলে নক্স।

ইউক্রেনের বক্সিং ফেডারেশন ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে লিখেছে, ‘বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি খারকিভের স্পাদকোয়েমেটস বক্সিং ক্লাব পরিদর্শন করেছেন।’ পোস্টে আরও বলা হয়, তার ছেলে নক্স ইউক্রেনীয় প্রতিরক্ষাকর্মীদের সঙ্গে ক্লাবে মুয়াই থাই প্রশিক্ষণেও অংশ নেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই শহরটি রুশ বাহিনীর গোলাবর্ষণের শিকার হয়ে আসছে। বর্তমানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলারও নিয়মিত লক্ষ্য খারকিভ।

জোলির এই সফর ক্লাব কর্তৃপক্ষের কাছেও ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। স্পাদকোয়েমেটস ক্লাবের মালিক পাভলো চিশকো ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জানান, রোববার জিম বুকিং পাওয়ার পরও তিনি জানতেন না যে সেখানে অ্যাঞ্জেলিনা জোলি আসবেন।

তিনি বলেন, ‘যারা আমাকে জিজ্ঞেস করছেন, তাদের বলছি—এটা কোনও কৌতুক নয়, এআইও নয়। পুরো বিষয়টি ঘটনাচক্রেই হয়েছে। আমাদের আনন্দের জন্য অ্যাঞ্জেলিনা জোলি আমাদের জিমে এসেছিলেন।’

এ দিকে ৫১ বছর বয়সী অস্কারজয়ী জোলি ‘উইদাউট ব্লাড’ নামের একটি যুদ্ধভিত্তিক সিনেমা লিখেছেন ও পরিচালনা করেছেন। ছবিটিতে অভিনয় করেছেন সালমা হায়েক ও ডেমিয়ান বিচির।

আলেসান্দ্রো বারিকোর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি ২০২৪ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয়। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html