ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এআইয়ের চোখ এড়াতে নতুন ফন্ট বানাল মিক্সফন্ট, পড়তে পারবে শুধু মানুষ!

UttorbongoBD
September 9, 2026 6:35 pm
Link Copied!


এআই ক্রলার বা কৃত্রিম বুদ্ধিমত্তার নজর এড়াতে নতুন একটি ফন্ট তৈরি করেছে ডিজাইন ও প্রযুক্তি প্রতিষ্ঠান মিক্সফন্ট । ‘ডিকয় ফন্ট’ নামের এই ফন্টে এমনভাবে অক্ষর তৈরি করা হয়েছে, যা মানুষ পড়তে পারলেও এআই মডেলের জন্য তা পড়া কঠিন।

ডিকয় ফন্টে প্রতিটি অক্ষরের জন্য দুটি স্তর ব্যবহার করা হয়। ওপরের স্তরে থাকে পরিষ্কার অক্ষরের রেখা। এর নিচে থাকে গাঢ় ও কিছুটা ঝাপসা একটি আকৃতি। মানুষের চোখ দুই স্তর মিলিয়ে সহজেই অক্ষরগুলো বুঝতে পারে। কিন্তু এআই সাধারণত ছবির পিক্সেল কাছ থেকে বিশ্লেষণ করে বলে এই নকশা তার জন্য বিভ্রান্তিকর হয়ে ওঠে।

মিক্সফন্ট জানিয়েছে, কোনো লেখা এআই মডেলে ছবি হিসেবে দেওয়া হলে মডেল সাধারণত সবচেয়ে স্পষ্টভাবে আঁকা সামনের অংশকে গুরুত্ব দেয়। ফলে ডিকয় ফন্টের অক্ষর ঠিকভাবে শনাক্ত করা কঠিন হয়।

তবে মজার বিষয় হলো, মিক্সফন্ট নিজেই একটি ‘এআই-চালিত ডিজিটাল ফন্ট ফাউন্ড্রি’। প্রতিষ্ঠানটি বিভিন্ন কাজে এআই ব্যবহার করে। মিক্সফন্টের প্রতিষ্ঠাতা এরিক লু জানিয়েছেন, এ ধরনের পরীক্ষার মাধ্যমে তারা দেখতে চান, এলএলএম বা বড় ভাষা মডেলগুলো কোন পর্যায়ে গিয়ে সমস্যায় পড়ে।

এরিক লুর মতে, এই ফন্ট নিয়ে মানুষের আগ্রহ দেখাচ্ছে যে অনেকেই এআই নিয়ে এক ধরনের ক্লান্তি অনুভব করছেন। তারা দৈনন্দিন জীবনে এআইয়ের বাড়তে থাকা উপস্থিতি থেকে নিজেদের কিছুটা রক্ষা করার উপায় খুঁজছেন।

ডিকয় ফন্ট নিয়ে আরও পরীক্ষা করা এবং এর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিক্সফন্টের ওয়েবসাইটে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html