ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তিন বছরের বেশি কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকুমারী

UttorbongoBD
June 12, 2026 9:30 am
Link Copied!


তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়ভা নরেন্দ্র দেব্যবতী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাজপ্রাসাদ।

২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরদের ব্যায়াম করানোর সময় বজ্রকিতিয়ভা হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান। চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে তীব্র অনিয়মিত হৃদস্পন্দনের ফলে এমনটা হয়েছিল।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দল সর্বোচ্চ ও নিবিড় চিকিৎসাসেবা প্রদান করলেও তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ব্যাংককের চুলালংকর্ন হাসপাতালে তিনি মারা যান।

রাজকুমারী বজ্রকিতিয়ভা, যিনি প্রিন্সেস পা নামে বেশি পরিচিত ছিলেন, ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি রাজা মহা ভজিরালঙ্কমের সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন। তার মা ছিলেন রাজার প্রথম স্ত্রী ও চাচাতো বোন প্রিন্সেস সোমসাওয়ালি।

তার মৃত্যুর মধ্য দিয়ে থাই রাজপরিবার তাদের অন্যতম সবচেয়ে পরিচিত ও কৃতী সদস্যকে হারালো। রাজা ভজিরালঙ্কমের তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন একজন, যাদের আনুষ্ঠানিক রাজকীয় উপাধি ছিল এবং সংবিধান অনুযায়ী সিংহাসনের উত্তরাধিকার হওয়ার যোগ্যতা ছিল।

জনজীবনে সক্রিয় ভূমিকা, নারী বন্দিদের জীবনমান উন্নয়নে উদ্যোগ এবং কূটনৈতিক কর্মকাণ্ডের জন্য থাইল্যান্ডে বজ্রকিতিয়ভা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন।

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন বজ্রকিতিয়ভা। সেখান থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জনের পর ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত থাইল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত ছিলেন। এ সময় জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। একই সময়ে স্লোভেনিয়া ও স্লোভাকিয়ার প্রতিও তার কূটনৈতিক দায়িত্ব ছিল। পরে তিনি ব্যাংককে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ফিরে আসেন।

কারাগারে থাকা নারী, বিশেষ করে গর্ভবতী বন্দিদের অধিকার রক্ষায় তিনি একটি দাতব্য সংস্থাও প্রতিষ্ঠা করেন।

২০১৭ সালে জাতিসংঘের অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কমিশন তাকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইনের শাসনবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয়।

২০২১ সালে বজ্রকিতিয়ভা সেনাবাহিনীতে যোগ দেন। পরে তাকে জেনারেল পদমর্যাদা দেওয়া হয় এবং রয়্যাল সিকিউরিটি কমান্ডে চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য গত বছরের অক্টোবর মাসে থাইল্যান্ডের রানী মাতা ৯৩ বছর বয়সে মারা যান।

রাজপ্রাসাদ জানিয়েছে, রাজকুমারী বজ্রকিতিয়ভার জন্য রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে। একই সঙ্গে সরকার জাতীয় শোক ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি, সিএনএন





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html