ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতার সঙ্গে জুয়ার আসরে সরকারি কর্মকর্তা, টাকায় চুমু খেয়ে ভাইরাল


September 9, 2026 10:20 pm
Link Copied!


বরিশালের বাকেরগঞ্জে এক বিএনপি নেতা ও হিসাবরক্ষণ কর্মকর্তার জুয়ার আসরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

বিএনপির ওই নেতার নাম ওবায়দুল ইসলাম মাহি। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার সঙ্গে ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ইফতেখার উদ্দিন। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে বিএনপি নেতার সঙ্গে সরকারি ওই কর্মকর্তার ভিডিও ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। 

অভিযোগ রয়েছে, পৌরসভার পাশে বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহির গোপন আস্তানায় তার নেতৃত্বে প্রতিদিন রাতে বসে জুয়ার আসর। রাজনৈতিক নেতা, চাকরিজীবীসহ বিভিন্ন মানুষের অংশগ্রহণে দীর্ঘদিন ধরে চলছে এই জুয়ার আসর। এর মধ্যে জুয়ার আসরের একটি ভিডিও ভাইরালের পর বিষয়টি আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, জুয়া খেলা চলছে। একটি ব্যানার বিছিয়ে তার ওপরে রাখা হয়েছে টাকা। বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ইফতেখার উদ্দিন জুয়ায় জিতে হাতে টাকা নিয়ে চুমু খাচ্ছেন।

এ বিষয়ে জানতে বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ইফতেখার উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এ ব্যাপারে বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি বলেন, ‌‘একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি জুয়া খেলার সঙ্গে জড়িত নই। ওই আস্তানার সঙ্গে আমার সম্পর্ক নেই।’ ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে চাইলে কোনও কথা না বলে ফোনের সংযোগ কেটে দেন। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘বিএনপি নেতার জুয়ার আসরের ভাইরাল ভিডিওটি এখনও দেখিনি। এ নিয়ে কেউ অভিযোগও দেয়নি। এলাকায় জুয়া বন্ধে পুলিশের মনিটরিং রয়েছে। সেখানেও অভিযান চালানো হবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html