ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু


September 10, 2026 4:00 am
Link Copied!


বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফিরছিলেন নূর আলম জিকু (৪৫)। কিন্তু বাড়ি ফেরার পথেই ট্রাকচাপায় প্রাণ হারান তিনি। 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আলম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি মাগুরা সদর উপজেলার শ্বশুরবাড়িতে থেকে মৌসুমি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মারা যান জিকুর বাবা জসিম উদ্দিন। বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে ভায়রা ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দৌলতপুরের নিজ বাড়ির উদ্দেশে রওনা হন জিকু। পথে স্বস্তিপুর এলাকায় একটি বালুবাহী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html