ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি


September 10, 2026 11:25 am
Link Copied!


প্রথমেই গোল করে শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। বিরতির পর ইন্টার মায়ামি সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি।  লিওনেল মেসির অ্যাসিস্টে কাসেমিরোর গোলে সমতায় ফেরে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে বৃহস্পতিবার ভোরে শিকাগো ফায়ার এফসির সঙ্গে ১-১ গোলে ড্রতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।   

এই ম্যাচে মূল আকর্ষণ ছিল মেসি ও লেভানডফস্কির লড়াই। লিগে এই প্রথম দেখা হয়েছে তাদের। সোলজার ফিল্ডে ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৯৪ জন দর্শক। শিকাগো ফায়ারের ঘরের মাঠে কোনো ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড এটি। 

মাঠের খেলায় ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। লেভানডফস্কির গোলে ১-০ লিড নেয় শিকাগো। এমএলএসে নিজের প্রথম নয় ম্যাচে পোলিশ তারকার এটি ছিল ষষ্ঠ গোল। 

গোলের সুযোগ তৈরি করেছিলেন জার্মান বেরেতেরামে ও মেসিও। তবে শিকাগোর গোলকিপার ক্রিস ব্র্যাডির দৃঢ়তায় প্রথমার্ধে ব্যবধান ধরে রাখে স্বাগতিকরা। 

বিরতির পর অবশ্য দ্রুতই ম্যাচে ফেরে মায়ামি। ৪৮ মিনিটে মেসির নিখুঁত কর্নার থেকে কাসেমিরোর জোরালো হেডে গোল করে স্কোর ১-১ করেন। চলতি মৌসুমে এটি কাসেমিরোর তৃতীয় গোল।  

এই গোলে মেসিও গড়েছেন নতুন কীর্তি। চলতি মৌসুমে তার অ্যাসিস্ট সংখ্যা বেড়ে হয়েছে ১৩টি, যা এখন পর্যন্ত এমএলএসে সর্বোচ্চ। 

সমতা ফেরার পর জয়সূচক গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় মায়ামি। কিন্তু শিকাগোর রক্ষণ ও গোলকিপারকে আর পরাস্ত করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে মায়ামির গোলকিপার ডেইন সেন্ট-ক্লেয়ারও দুটি গুরুত্বপূর্ণ সেভ করে স্বাগতিকদের গোলবঞ্চিত রাখেন।  

এই ড্রয়ে ২৪ ম্যাচে মায়ামির পয়েন্ট ৪৪। শিকাগোর জন্যও এটি টানা চতুর্থ ড্র। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html