ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে ক্যাসাব্লাঙ্কায়!


September 10, 2026 7:45 pm
Link Copied!


২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি ফিফা। তবে তার আগেই বড় দাবি করে বসেছে অন্যতম আয়োজক মরক্কো। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান ফৌজি লেকজা বলেছেন, ক্যাসাব্লাঙ্কার বেনস্লিমান প্রদেশেই হবে বিশ্বকাপের ফাইনাল।

বৃহস্পতিবার মরক্কোর বুজনিকায় একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে লেকজা বলেন, ‘বেনস্লিমান প্রদেশ ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের সম্মান পাবে।’

ক্যাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বেনস্লিমান শহর। সেখানেই নির্মাণ করা হচ্ছে বিশাল দ্বিতীয় হাসান স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য নির্মাণাধীন এই স্টেডিয়ামে ব্যয় হচ্ছে প্রায় ১২ বিলিয়ন ডলার। যার ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক। যা ফুটবলের জন্য নির্মিত বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হতে যাচ্ছে।

তবে ফাইনালের ভেন্যু নিয়ে মরক্কোর দাবির বিষয়ে এখনও ফিফার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচটি আয়োজনের জন্য মরক্কোর পাশাপাশি স্পেনও জোরালোভাবে আগ্রহী।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান চলতি মাসের শুরুতে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘ফাইনাল স্পেনেই হওয়া উচিত।’

এর আগে গত আগস্টে ফিফা জানিয়েছিল, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মরক্কোকে বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন, এমন সংবাদ ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’।

উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপ অনন্য এক আসর হতে যাচ্ছে। প্রথমবারের মতো তিন মহাদেশের ছয়টি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ। উদ্বোধনী তিন ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। এরপর টুর্নামেন্টের মূল অংশ আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html