ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
September 11, 2026 9:40 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
বছরে প্রায় ১০ লাখ টন বর্জ্য পোড়ানো হবে—যা থেকে ফ্ল্যাই অ্যাশ বা ছাই তৈরি হবে দুই লাখ টন। বিপুল পরিমাণ এই ‘ছাই-ব্যবস্থাপনা’ বড় সংকট তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
সেপ্টেম্বরের শুরুতেই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ৮ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, একদিনে ১ হাজার ৫৭১ জন নতুন রোগী শনাক্ত এবং ৯ জনের মৃত্যুর তথ্য ছিল। চলতি বছরে তখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।

এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সঙ্গে এসেছে বিশেষ নিরাপত্তাবেষ্টিত বহর, যার অন্যতম আকর্ষণ রাশিয়ায় তৈরি সুরক্ষিত লিমুজিন ‘আরাস সেনাট’। বিদেশ সফরে পুতিন নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন।

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
দীর্ঘ অধ্যায়ের পর এবার আলবিসেলেস্তের নেতৃত্বেও বড় পরিবর্তন এসেছে। আর্জেন্টিনার নতুন অধিনায়ক করা হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে।

‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়ে নূতন বলেছেন তার এমন না বলা অনেক কথা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html