ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আলভারেজকে পাচ্ছে না অ্যাতলেতিকো


September 13, 2026 6:25 pm
Link Copied!


লা লিগায় আজ রাতে নামবে অ্যাতলেতিকো মাদ্রিদ। তার আগেই অবশ্য বড় ধাক্কা খেতে হয়েছে তাদের। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না দলের তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। 

মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনের সময় পেশিতে সমস্যা অনুভব করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপর তাকে স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

ক্লাবের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘পেশিতে চোটের কারণে হুলিয়ান সান সেবাস্তিয়ানে যাচ্ছেন না। গতকালের অনুশীলন থেকে তাকে সরে দাঁড়াতে হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল স্টাফ আজকের ম্যাচে তার খেলা বাতিল করেছেন।’

আলভারেজের জন্য সময়টা এমনিতেই গুরুত্বপূর্ণ। গত বুধবার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে শুরুর একাদশে ফিরেছিলেন তিনি এবং পুরো ৯০ মিনিট খেলেছিলেন। ফলে সিমিওনের আক্রমণভাগে নিয়মিত সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে থাকা আলভারেজের অগ্রযাত্রায় এবার বাধা হয়ে দাঁড়ালো এই পেশির চোট।

অনুশীলনে চোট পাওয়ার পর বড় ধরনের সমস্যা এড়াতে দ্রুত চিকিৎসা শুরু করে অ্যাতলেতিকোর মেডিকেল টিম। 

লিভারপুলের বিপক্ষে পুরো ম্যাচ খেলার পর হঠাৎ আলভারেজকে হারানো অ্যাতলেতিকোর আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি করেছে। বিশেষ করে টানা হারের পর গোলের সামনে নিজেদের ধার ফেরানোর চেষ্টায় থাকা দলটির জন্য এটি বড় ধাক্কার।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html