ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তেলের দাম ছাড়ালো ১০৭ ডলার


September 14, 2026 12:50 pm
Link Copied!


সৌদি আরবে হুথিদের নতুন করে হামলা এবং জাহাজে ইরানি হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ সৌদি তেল পাইপলাইন বন্ধ থাকায় সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। ভরেতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। 

সোমবার ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম ২.৯০ ডলার বা ২.৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২.২৭ ডলার বা ২.২৭ শতাংশ বেড়ে হয়েছে ১০২.৩২ ডলার। বাজার খোলার সময় দাম ৩ শতাংশেরও বেশি বেড়েছিল। 

রবিবার ব্রেন্টের দাম ৩.৬২ ডলার বা ৩.৪৬ শতাংশ বেড়ে ১০৮.২৩ ডলারে ওঠে। একই সময়ে ডব্লিউটিআই ৩.১৫ ডলার বা ৩.১৫ শতাংশ বেড়ে ১০৩.২০ ডলারে পৌঁছায়।

রবিবার সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমে দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হুথি হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি ও একটি মসজিদের ভিডিও প্রকাশ করা হয়। অন্যদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে। এতে আরেক গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের অবস্থান আরও শক্ত হয়েছে।

সৌদি আরবেরে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশটিকে হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের সুযোগ দেয়। পাইপলাইনটি বন্ধ থাকায় বিশ্বের মোট তেল সরবরাহের ৪ শতাংশ পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে।

এদিকে গত এক সপ্তাহে তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে জুলাইয়ের পর প্রথমবারের মতো তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html