ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন


September 15, 2026 6:40 pm
Link Copied!


ঢালিউড কিং শাকিব খান নায়ক হওয়ার আগেই বর্ষীয়ান অভিনেত্রী নূতনের দেখা পান। নৃত্য পরিচালক আজিজ রেজা তার কাছে অভিনেতাকে নিয়ে আসেন। একটি টেলিভিশন অনুষ্ঠানে অভিনেত্রী নিজেই এটি জানান।

তিনি আরও জানান, প্রথম দিনেই শাকিবকে তিনি নিজের নাস্তা খেতে দেন এবং সেদিন কিছু সময় তার পাশে বসে থেকে ছিলেন অভিনেতা।

নূতনের ভাষ্য, “আমি যখন ‘আলিফ লায়লা’ সিনেমা করি তখন একটা স্টুডিওর মধ্যে আজিজ রেজা তাকে নিয়ে ঘুরছিলেন। এর মধ্যে আমি একটু বের হয়েছিলাম। আমাকে দেখে আজিজ রেজা বলেন, ‘আপা ওকে (শাকিব) হিরো বানাবো, কেমন হবে? আমি তাকিয়ে দেখি ও পাতলা, তবে ফর্সা ও চোখ বড় বড়। একটা হলুদ গেঞ্জি ও মেরুন প্যান্ট পরা ছিল শাকিব। তারপর আমি বললাম ভালো।’ 

এরপর আজিজ রেজা নূতনের অনুমতি নিয়ে কিছু সময়ের জন্য অভিনেত্রীর কাছে শাকিবকে রেখে যান বলেও যোগ করেন তার কথায়।

নূতন আরও বলেন, ‘আমি সেদিন বলেছিলাম রানা (শাকিব) তুমি একদিন অনেক বড় জায়গায় যাবে। তোমাকে কেউ নামাতে পারবে না। এরপর সে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বলেছিল- ‘সত্যি আপু? আমি বলেছিলাম ‘আমার এই কথা মনে রেখো।’

শাকিব খান ও নূতন বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজও করেছেন। এর মধ্যে রয়েছে ‘নাম্বার ওয়ান শাকিব খান’ (২০১০), জান কোরবান (২০১১), অহংকার (২০১৭) ও হিরো: দ্য সুপারস্টার।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html