ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মান্দেব বন্ধ হলে বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ঘটবে: কাতারের হুঁশিয়ারি


September 15, 2026 6:50 pm
Link Copied!


হরমুজ প্রণালিতে মাসব্যাপী অবরোধ এবং লোহিত সাগর উপকূলে ইয়েমেনের হুথিদের সাম্প্রতিক হামলার পটভূমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব নৌপথ বন্ধ হয়ে গেলে তার পরিণতি মারাত্মক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কাতার।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল হাশমি বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বিশ্ব এমনিতেই যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছে; তাই এর সঙ্গে বাব আল-মান্দেবকে যোগ করা আমাদের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।

লোহিত সাগরের দক্ষিণের এই প্রবেশদ্বার বন্ধ হয়ে গেলে তা ‘পুরো বিশ্বের জন্য বিপর্যয়কর’ হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে এর পরিণতি দেখতে পাচ্ছি। তাই কাতার কূটনীতি ও আলোচনার পথেই জোর দিচ্ছে।

সূত্র: এএফপি

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html