ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ


September 16, 2026 9:10 pm
Link Copied!


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর দেশের চার ভেন্যুতে মাঠে গড়াবে জাতীয় লিগের প্রথম ধাপের আট দলের খেলা। এবারের আসরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে মোট চারটি ম্যাচ।

আটটি বিভাগীয় দল নিয়ে আয়োজিত দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট চলবে প্রায় দুই মাস। এর আগে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রিকেট লিগের আট বিভাগের আট অধিনায়কের মাথায় পরিয়ে দেওয়া হয়েছে ব্যাগি ক্যাপ। সাবেক ক্রিকেটাররা অধিনায়কদের মাথায় তুলে দেন ঐতিহ্যবাহী এই ক্যাপ।

ব্যাগি ক্যাপ পাওয়ার পর নিজের অনুভূতি জানিয়েছেন খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘আমরা ঘরোয়া ক্রিকেট খেলিই তো আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব রাখার জন্য। টেস্টের কারণে যেহেতু প্রথম শ্রেণির ক্রিকেট খেলা, ব্যাগি ক্যাপটা তো আপনারা জানেন টেস্টের একটা প্রতীক। এখানে রঙ ম্যাটার করে না। আমরা যে রঙই পেয়েছি, সেটাকেই আমরা নিজেদের করে নেবো। অন্তত আমরা জানতে পারলাম, আমাদের একটা রঙ আছে। এটাকে ওউন করা খুব গুরুত্বপূর্ণ।’

প্রথম শ্রেণির ক্রিকেটের মান উন্নত হলে দেশের ক্রিকেটও এগিয়ে যাবে বলে মনে করেন মিঠুন। তার ভাষায়, ‘যে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট যত ভালো, সেই দেশের টেস্ট ক্রিকেটও তত ভালো। এটা শুধু মুখে মুখেই এতদিন হয়েছে। এর মানদণ্ড যেরকম হওয়া উচিত, সেটা কখনোই হয়নি। কিন্তু এবার হচ্ছে। এজন্য খেলোয়াড়রা সবাই খুশি।’

আগামী ১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের জাতীয় ক্রিকেট লিগের।

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html