ঢাকাFriday , 18 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ার কাছে উড়ে গেল জিমিরা


September 18, 2026 10:50 am
Link Copied!


এশিয়ান গেমস হকিতে হতাশা দিয়ে বাংলাদেশের শুরুটা হলো। পুরুষ হকির পুল ‘এ’-এর প্রথম ম্যাচেই দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিট পর্যন্ত প্রতিপক্ষকে আটকে রাখে বাংলাদেশ। 

তবে দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ কোরিয়া। প্রথমে বে সং মিনের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। এরপর একই মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ও সেয়ং। ২-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়ায় কোরিয়া। ৩০ মিনিটে লি গ্যাংসান ফিল্ড গোলে ব্যবধান করেন ৩-০। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের গোলে কোরিয়া পেয়ে যায় চতুর্থ গোল।

শেষ কোয়ার্টারে ব্যবধান কমানোর চেষ্টা করেছে বাংলাদেশ। কিন্তু কোরিয়ার রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি তারা। উল্টো ৫৮ মিনিটে সিম জেওনের ফিল্ড গোলে বাংলাদেশের হারটা আরও বড় হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html