ঢাকাFriday , 18 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে যুক্তরাষ্ট্র দলে ডাকলেন আর্জেন্টাইন কোচ


September 18, 2026 4:30 pm
Link Copied!


আগেই ইঙ্গিত মিলেছিল কাভান সুলিভানকে ডাক পাচ্ছেন যুক্তরাষ্ট্র দলে। অবশেষে তা সত্যি হলো। পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। আসন্ন এই ম্যাচগুলোর জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন মৌরিসিও পচেত্তিনো। এই আর্জেন্টাইন কোচের ঘোষিত দলে নতুন মুখ মোট ১২ জন। যেখানে বড় চমক ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান।

এই মৌসুমে মেজর লিগ সকারে দারুণ খেলছেন কাভান। ২৩ ম্যাচে ছয়টি গোল করার পাশাপাশি গোলে সহায়তা করেছেন ১১টিতে। তার ভাই কুইন সুলিভান যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেন গত বছর। এবারের দলে তিনি নেই।

এই দলে ১৮ বা এর কম বয়সী খেলোয়াড় রয়েছেন কাভানসহ ছয় জন। ফলে দলটির গড় বয়স দাঁড়িয়েছে ২২ বছর ৯ মাস; যা বিশ্বকাপ স্কোয়াডের গড় বয়সের চেয়ে চার বছরেরও বেশি কম।

বৃহস্পতিবার দল ঘোষণা করে পচেত্তিনো বলেন, ‘সবার জন্য এটা নতুন শুরুর সূচনা। এই ম্যাচগুলোতে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি দারুণ সম্ভাবনাময় কিছু তরুণ প্রতিভাকে দলে নিতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের সংস্কৃতি, কাজের ধরন এবং অবশ্যই আমরা কীভাবে খেলতে চাই—সেই বিষয়গুলো বোঝা তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, আমাদের সমর্থকরা যেমনটা প্রত্যাশা করে, ঠিক সেভাবে দেশের প্রতিনিধিত্ব করার মতো দৃঢ় মানসিকতা ও নিবেদন তাদের দেখাতে হবে।’

মেজর লিগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন কাভান ও তার বড় ভাই ২২ বছর বয়সী কুইন সুলিভান। তাদের অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সুলিভান জাতীয় দলে খেলতে চান বাংলাদেশের হয়ে। গত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করে নজর কাড়েন রোনান। তাদের নানি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সুলতানা আলম। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html