ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী


September 21, 2026 10:20 am
Link Copied!


বলিউড অভিনেত্রী নোরা ফাতেহী ২০১৫ সালের ডিসেম্বরে ‘বিগ বস ৯’-এ ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসাবে প্রবেশ করেছিলেন। ২০১৬ সালের জানুয়ারিতে সেখান থেকে বাদ পড়েন তিনি। তবে সালমান খান সঞ্চালিত এই শোয়ে যোগ দেওয়ার আগে একটি শর্ত রেখেছিলেন অভিনেত্রী।  সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

নোরা জানান, ‘বিগ বস’ এ যোগ দেওয়ার আগে একাধিক গানের কাজ করেও সময়মতো পারিশ্রমিক পাননি নোরা। প্রযোজকেরা এজেন্সিকে টাকা দিলেও, তার হাতে সেই টাকা আসতে দেরি হতো। এই নিয়ে লড়াইয়ের মধ্যেই ‘বিগ বস’-এ যোগ দেওয়ার প্রস্তাব পান তিনি।

নোরার কথায়, ‘আমি বেশ কয়েকটি গানের কাজ করেছিলাম। কিন্তু ওরা আমাকে টাকা দিচ্ছিলেন না। প্রযোজকেরা হয়তো এজেন্সিকে টাকা দিয়েছিলেন, কিন্তু আমাকে অপেক্ষা করতে হতো। টাকা পাচ্ছিলাম না, ঝামেলা করছিলাম— সব মিলিয়ে পরিস্থিতি পাগল করে দেওয়ার মতো ছিল। এর মধ্যেই ‘বিগ বস’ থেকে ফোন করে জিজ্ঞাসা করা হল, ‘তুমি কি আসতে চাও?’ আমি বললাম, ‘না, চাই না। তোমরা আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পারছো না’। এই সব বলছিলাম। তার পরে ওরা জানান, আমাকে কত টাকা দেওয়া হবে। সেটা শুনে রাজি হয়ে যাই।’

নোরা আরও জানান, প্রথমে রিয়্যালিটি শো সম্পর্কে তার নেতিবাচক ধারণা থাকলেও পরে বুঝেছিলেন, এই মঞ্চ একজন শিল্পীকে পরিচিতি এনে দিতে পারে।

নোরার ভাষ্য, ‘রিয়্যালিটি শো খারাপ নয়। এটাও একটা মঞ্চ। বুদ্ধি করে ব্যবহার করতে পারলে খুব দ্রুত ঘরে ঘরে পরিচিতি পাওয়া যায়। আমি ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ ছিলাম, তাই বেশি দিন সেখানে থাকার কথা ছিল না। ভাবলাম, এর বদলে অন্য কিছু পাওয়া যায় কি না। আমি খুবই চাইতাম ‘ঝলক দিখলা যা’-এ যোগ দিতে। একই চ্যানেলের অনুষ্ঠান। তাই ওদের বলেছিলাম, আমাকে ‘ঝলক’ দিতে হবে, তার বদলে আমি ‘বিগ বস’ করবো। পরে আমি ‘ঝলক’-এ যোগ দিতে পেরেছিলাম।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html